الحمد لله والصلاه والسلام على رسول الله
সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য। অসংখ্য অগনিত দুরুদ ও সালাম বর্ষিত হউক সাইয়্যেদুনা মুহাম্মাদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লামের উপর।
اقرا باسم ربك الذي خلق
(পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন)
অনেকেই বলে থাকেন জাতীয় উন্নয়নের মূল চাবিকাঠি হলো সুশিক্ষা। তবে আমি মনে করি সুশিক্ষা তখনই বাস্তবে সুশিক্ষায় রুপ নিবে যখন জেনারেল শিক্ষার সাথে দ্বীনি শিক্ষার সমন্বয় ঘটানো হবে। এমনকি এই উভয় শিক্ষার ক্রমবর্ধমান উন্নয়ন ব্যাতীত জাতীয় উন্নয়ন সম্ভব নয়। এই উভয় শিক্ষার সমন্বয়ই জাতীয় উন্নয়নের পূর্বশর্ত। আজকের শিশু সে আগামীদিনের দেশের কান্ডারী। আপনার শিশুকে সুশিক্ষিত করার লক্ষ্যে সুখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানো বা প্রত্যেকের সদিচ্ছা থাকা স্বাভাবিক। ধর্মীয় ও জেনারেল শিক্ষার সমন্বয় ই জাতির মেরুদন্ড, যা চিরন্তন। আলহামদুলিল্লাহ আপনারা জেনে আনন্দিত হবেন যে এই উভয় শিক্ষাকেই কাশীরাম নূরানী একাডেমি সমন্বয় করেছে। বর্তমান বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে যুগোপযুগেী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিশুদের মেধা, মনন, শারিরীক ও মানসিক উন্নতি প্রয়োজন। এ উদ্দেশ্য অর্জন করতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। এ পর্যায়ে আদর যত্ন, মায়া-মমতা, সোহাগ, খেলাধুলা ও ব্যক্তিগত পরিচর্যা শিশুর মনে আশার সঞ্চার করে।
আর এই পরিবেশ পূরণের লক্ষ্যে কোমলমতি শিশুদের হাতে কলমে শিক্ষার প্রকৃত পরিবেশ সৃষ্টি করে সুশিক্ষায় শিক্ষিত করার প্রয়াসে রংপুর বিভাগের লালমনির হাট জেলার, কালিগঞ্জ উপজেলার, কাশীরামে সর্ব প্রথম হিফজ বিভাগ ও নূরানী বিভাগ ” কাশীরাম নূরানী একাডেমী” এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০২১ খ্রিষ্টাব্দে।
মহান আল্লাহর অশেষ রহমত “ কাশীরাম নূরানী একাডেমী” প্রতিষ্ঠার পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। ৩০ জন শিক্ষার্থীর বিদ্যালয় আজ প্রায় ৩০০+ জন শিক্ষার্থীর পাঠদান ও পদচারণায় মুখরিত। প্রাথমিক শিক্ষা ২০২৪ সালের ইকরা নূরানী তালিমুল কোরআন বোর্ড কর্তৃক পরিচালিত তৃতীয় শ্রেণির বার্ষিক বোর্ড পরীক্ষায় কাশীরাম নূরানী একাডেমির অভূতপূর্ব সাফল্য সহ পরীক্ষায় একাধিক জিপিএ ৫ অর্জন। চামটার হাট, বাবুরহাট, মাদাতী,হাজরানিয়া,সোনামারী মেডিকেল মোড়, ভুল্যার হাট, ব্যাঙের হাট, জামির বাড়ি, চৌধুরীর হাট, শ্রুতিধর, কাশীরাম, কালিগঞ্জ, মুন্সির বাজার, আমিনগঞ্জ হাজিরহাট, কাজির হাট, আউলিয়ার হাট,বৈরাতি,তুষভান্ডার,সুন্দ্রাহবী,চাপারহাট, চন্দ্রপুর, চল বলা,কাকিনা,কেরানি পাড়া, মাস্টার পড়া,গেগড়া নিচিন্তা পাড়া,নওদা টারী, বালাপাড়া, ,দামু্দ্দার, “কাশীরাম নূরানী একাডেমী” একটি প্রতিষ্ঠিত ও পরিচিত নাম। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সকল সচেতন অভিভাবকদের প্রতি যারা আমাদের উপর পূর্ণ আস্থা রেখেছেন। লেখাপড়ার যে মডেল চালু করেছি তা প্রাথমিকভাবে দু-একজনের নিকট অপরিচি মনে হলেও অল্প সময়ের মধ্যে তাদের নিকট নিশ্চিত ভবিষ্যৎ গড়ার অনন্য পদ্ধতি হিসেবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে।
মূলতঃ প্রাথমিক বিদ্যায়তনের ইস্পিত লক্ষ্য অর্জনে প্রয়োজন সুষ্ঠ পরিবেশ, শিক্ষক, অভিভাবক ও সচেতন ব্যবস্থাপকদের যৌথ প্রচেষ্টা। এ প্রচেষ্টায় হাউজিং এস্টেটে অবস্থিত “কাশীরাম নূরানী একাডেমী” যথোপযুক্ত শিক্ষা ব্যবস্থাপনায় শিশু বান্ধব, আধুনিক শিক্ষা পদ্ধতি-প্রযুক্তি ব্যবহার এবং নৈতিক উৎকর্ষতা অর্জনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
এ প্রতিযোগিতা মূলক বিশ্বায়নের যুগে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর জন্য “মেধাবী জাতি গঠন আবশ্যক”, যা সময়ের দাবি। এ যাত্রায় “কাশীরাম নূরানী একাডেমী” মেধা বিকাশ ও সুনাগরিক তৈরিতে আপনার/আপনাদের সন্তানের জন্য হোক উত্তম আদর্শ।